রায় কার্যকর করার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবিতে গতকাল বুধবার মানিকগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন যুবলীগের নেতা-কর্মীরা। দুপুর ১২টার দিকে শহরের দলীয় কার্যালয় থেকে তাঁরা মিছিল বের করেন। মিছিলটি শহরের শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে। পরে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবলীগের সভাপতি সুদেব সাহা। বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সহসভাপতি আবদুস সালাম, সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক তানজিদ উল্লাহ প্রধান, সাংগঠনিক সম্পাদক আবদুর রাজ্জাক প্রমুখ। সমাবেশে বক্তারা যুদ্ধাপরাধীদের বিচারের রায় দ্রুত কার্যকর করার দাবি জানান।