রায় কার্যকরে সরকার আদালতের দিকে তাকিয়ে: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতে ইসলামীর নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের জন্য সরকার সর্বোচ্চ আদালতের দিকে তাকিয়ে আছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
আইন মন্ত্রণালয়ে গতকাল মঙ্গলবার এক সভা শেষে সাংবাদিকেরা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের বিষয়ে অগ্রগতি জানতে চাইলে আইনমন্ত্রী এসব কথা বলেন। কামারুজ্জামানকে মানবতাবিরোধী অপরাধের দায়ে গত বছরের ৯ মে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ৩ নভেম্বর আপিল বিভাগের চূড়ান্ত রায়ে তাঁর মৃত্যুদণ্ড বহাল থাকে।