রায় কার্যকরের আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের শিক্ষক অধ্যাপক এস তাহের আহমেদ হত্যা মামলার রায় কার্যকর করার আহ্বান জানিয়েছে ওই বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটি। সম্প্রতি কমিটির এক সভায় এ আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।
২০০৬ সালের ১ ফেব্রুয়ারি ক্যাম্পাসে নিজ বাসভবনে খুন হন অধ্যাপক তাহের। এ ঘটনায় তাঁর ছেলের দায়ের করা মামলায় ২০০৮ সালের ২২ মে নিম্ন আদালত একই বিভাগের শিক্ষক মিয়া মো. মহিউদ্দিনসহ চারজনের ফাঁসির রায় দেন। ২০১৩ সালের ২১ এপ্রিল নিম্ন আদালতের রায় বহাল রাখেন হাইকোর্ট।