রায় ঘোষণার তারিখ পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের ছাত্র হিমেল দাশ হত্যা মামলার রায় ঘোষণার তারিখ পিছিয়েছে। আগামী ৯ মার্চ রায় ঘোষণার জন্য তারিখ পুননির্ধারণ করেছেন আদালত। গতকাল সোমবার এ মামলার রায় ঘোষণার দিন ধার্য ছিল।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর রাষ্ট্রপক্ষের কৌঁসুলি এম এ নাসের প্রথম আলোকে বলেন, এটি একটি চাঞ্চল্যকর মামলা। আগামী ধার্য তারিখে মামলাটির রায় ঘোষণা করা হতে পারে।
২০১১ সালের ৮ মে পরিচিত কয়েকজন বেড়ানোর কথা বলে হিমেলকে চট্টগ্রাম থেকে বান্দরবানে নিয়ে যায়। পরদিনই তাকে হত্যা করা হয়। পুলিশ তার লাশ উদ্ধার করে ১৪ মে। এসএসসি পরীক্ষার ফল ঘোষণার তিন দিন আগে তাকে হত্যা করা হয়। পরীক্ষায় সে জিপিএ-৫ পায়। হিমেলের বাড়ি সাতকানিয়ায়। মা ও বোনের সঙ্গে সে চট্টগ্রাম নগরের নন্দনকানন এলাকায় থাকত।
সম্পত্তির লোভে হিমেলের দূরসম্পর্কের চাচা সুনীল দাশের পরিকল্পনায় এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশের তদন্তে উঠে আসে। ২০১১ সালের ৩০ সেপ্টেম্বর এ মামলায় অভিযোগপত্র দেয় পুলিশ। মামলার আসামি ছয়জন।