রায় ঘোষণার পর তাঁরা যা বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক
সাত খুন মামলার রায়ের মাধ্যমে প্রমাণ হয়েছে ন্যায়বিচার হয়। যে যতই শক্তিশালী হোক অপরাধ করে কেউ পার পাবে না।

আসাদুজ্জামান খান কামাল
আসাদুজ্জামান খান কামাল

আসাদুজ্জামান খান কামাল
স্বরাষ্ট্রমন্ত্রী
এ রায়ের মধ্য দিয়ে র্যা ব আরও প্রতিষ্ঠিত হয়েছে। কেউ যে আইনের বাইরে নয়, তাও প্রমাণিত হয়েছে।

শামসুজ্জামান
শামসুজ্জামান

শামসুজ্জামান
বিএনপির ভাইস চেয়ারম্যান
নিম্ন আদালতে এই মামলায় যে রায় হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানুষের মধ্যে যে আতঙ্ক ও অসহায়ত্ব তা দূর করতে প্রত্যাশিত ভূমিকা রাখবে।

মাহবুবে আলম
মাহবুবে আলম

মাহবুবে আলম
অ্যাটর্নি জেনারেল
নারায়ণগঞ্জের সাত খুনের মামলার রায়ে সমগ্র জাতি স্বস্তি পেয়েছে। এর মাধ্যমে ভিকটিম তাঁদের প্রত্যাশিত রায় পেয়েছেন।

সাখাওয়াত হোসেন খান
সাখাওয়াত হোসেন খান

সাখাওয়াত হোসেন খান
বাদীপক্ষের আইনজীবী
রায়টি কার্যকর করতে সব পদক্ষেপ গ্রহণ করা হোক।