রায় দ্রুত কার্যকর করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় শিক্ষক শারমিন জাহান হত্যার রায় দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। একই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলা শহরের রাজিহার সড়কে আগৈলঝাড়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন হয়।
শারমিনের বাড়ি গৈলা গ্রামে। ২০১১ সালের ১২ অক্টোবর শারমিনকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।