প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটের স্কুলছাত্র আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবি জানানো হয়েছে। গতকাল শনিবার সাঈদ হত্যাকাণ্ডের দুই বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে সাঈদের বিদ্যালয়ে আয়োজিত এক শোকসভায় এ কথা বলা হয়।
হাজি শাহমীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসী এ শোকসভার আয়োজন করে। আবু সাঈদ (৯) এ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল।
শোকসভায় সিলেটের অতিরিক্ত সরকারি কৌঁসুলি শামসুল ইসলাম, আবু সাঈদের মামা জয়নাল আবেদীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাবেরী রানী দেবী প্রমুখ বক্তব্য দেন।