রায় না শুনেই পালালেন আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের একটি আদালতে আপিলের রায় দেওয়ার আগেই এক আসামি কাঠগড়া থেকে পালিয়েছেন। গতকাল বুধবার বেলা দুইটার দিকে দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক নাসিম রেজার আদালতে ওই ঘটনা ঘটে।
এ ঘটনায় আদালত রায় ঘোষণা স্থগিত করে আসামির জামিন বাতিল করে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী আবদুল আজিজ জানান, বাকেরগঞ্জ উপজেলার চামটা বাজার এলাকার হাসান হাওলাদারের বিরুদ্ধে ২০১১ সালে বাকেরগঞ্জ থানায় একটি চুরির মামলা করা হয়।
২০১২ সালে মুখ্য মহানগর হাকিম আদালত তাঁকে এক বছরের কারাদণ্ডাদেশ দেন। হাসান হাওলাদার ওই রায়ের বিরুদ্ধে আপিল করেন। গতকাল দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে আপিলের রায় ঘোষণার দিন ছিল।