প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সোনারগাঁও হোটেলের পূর্ব পাশে অবস্থিত তৈরি পোশাকশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) ১৬ তলা ভবনটি অবিলম্বে ভেঙে ফেলতে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনা চেয়ে (রিভিউ) আবেদন করা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করা হয়। বিজিএমইএর কৌঁসুলি ইমতিয়াজ মইনুল ইসলাম বলেন, রিভিউ আবেদনে রায় স্থগিতের আরজি জানানো হয়েছে। বিজিএমইএ ভবনটি তাদের নিজ খরচায় ভেঙে ফেলতে নির্দেশ দিয়ে সর্বোচ্চ আদালতের দেওয়া পূর্ণাঙ্গ রায় গত ৮ নভেম্বর প্রকাশিত হয়।