রায় পুনর্বিবেচনার আবেদনের শুনানি ২৪ জানুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পাঁচ আসামির করা আপিল বিভাগের রায় পুনর্বিবেচনার আবেদনের ওপর ২৪ জানুয়ারি শুনানি অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, বিচারপতি বি কে দাস, বিচারপতি মোজাম্মেল হোসেন ও বিচারপতি এস কে সিনহার সমন্বয়ে গঠিত আপিল বিভাগের বিশেষ বেঞ্চ পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানি গ্রহণ করবেন।গতকাল বৃহস্পতিবার বিকেলে প্রকাশিত আপিল বিভাগের ২৪ জানুয়ারির দৈনন্দিন কার্যতালিকা পুনর্বিবেচনার আবেদনগুলো শুনানির জন্য এক নম্বর ক্রমিকে রয়েছে।