রায় প্রত্যাখ্যান করে বগুড়ায় গণমিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতের সাবেক আমির গোলাম আযমের বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেওয়া রায় প্রত্যাখ্যান করেছে বগুড়ার গণজাগরণ (প্রজন্ম মঞ্চ) মঞ্চ। রায় প্রত্যাখ্যান করে গতকাল সোমবার সন্ধ্যায় গণমিছিল করেছেন প্রজন্ম মঞ্চের কর্মীরা।এর আগে বেলা ১১টায় গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে শহরে হরতালবিরোধী মিছিল করা হয়। রায় ঘোষণার পর তাঁরা ক্ষোভ প্রকাশ করে গণজাগরণ মঞ্চের কার্যক্রম আবারও চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।বগুড়া গণজাগরণ মঞ্চের আহ্বায়ক মাসুদার রহমান বলেন, একাত্তরে গণহত্যার মূল হোতা গোলাম আযমের অপরাধ প্রমাণিত হওয়ার পরও বয়সের অজুহাতে আদালত তাঁর প্রতি অনুকম্পা দেখিয়ে রায় দিয়েছেন। এটা কারও প্রত্যাশা ছিল না।