রায় বুধবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যার মামলায় আগামী বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেছেন আদালত।
গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক রেজা তারিক আহমেদ শুনানি শেষে এ দিন ধার্য করেন। ঘটনার ২০ বছর পর আলোচিত এ হত্যা মামলার রায় ঘোষণা করা হচ্ছে।
ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি আইয়ুব খান প্রথম আলোকে জানান, রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শুনানি শেষে আদালত আগামী বুধবার রায় ঘোষণার দিন ধার্য করেছেন। রাষ্ট্রপক্ষ এ খুনের ঘটনায় আসামি শিবির ক্যাডার নাছির উদ্দিনসহ তার ১৫ সহযোগী জড়িত রয়েছে দাবি করে। অপরদিকে আসামিপক্ষ এ খুনের ঘটনায় জড়িত নয় বলে আদালতকে জানায়। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে রায় ঘোষণার দিন ধার্য করা হয়।
১৯৯৪ সালের ২০ নভেম্বর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রসংসদের সাবেক সাধারণ সম্পাদক জমির উদ্দিনকে গুলি করে হত্যা করা হয়।