রায় মেনে নিতে হবে: মীর কাসেমের আইনজীবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত মীর কাসেম আলীর আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সর্বোচ্চ আদালতের রায় মেনে নিতে হবে। 

আজ মঙ্গলবার আপিল বিভাগ একটি অভিযোগে মীর কাসেমকে দেওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় বহাল রাখার পর সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব এ কথা বলেন।
বিএনপির এই নেতা বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো মত নেই। সর্বোচ্চ আদালতের রায় মেনে নিতে হবে। ভবিষ্যতে ইতিহাস এই রায় পর্যালোচনা করবে।’
সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ এই আইনজীবী যখন প্রতিক্রিয়া দিচ্ছিলেন, তখন তাঁর পাশে ছিলেন মীর কাসেমের ছেলে ব্যারিস্টার আরমান। রায় নিয়ে অবশ্য তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি।
প্রধান বিচারপতিকে নিয়ে দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হকের মন্তব্যের ব্যাপারে জানতে চাইলে খন্দকার মাহবুব বলেন, দুই মন্ত্রীর বক্তব্য চরমভাবে আদালত অবমাননাকর। এই বক্তব্য বিচারকে প্রভাবিত করার চেষ্টা ছিল।