রায় স্থগিত চেয়ে আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টার জলসা, স্টার প্লাস ও জি বাংলা—ভারতীয় এই তিনটি টেলিভিশন চ্যানেল দেশে সম্প্রচার বন্ধ চেয়ে করা রিট খারিজ করে দেওয়া রায় স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে। সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি করার পর গতকাল সোমবার বিষয়টি চেম্বার বিচারপতির আদালতে ওঠে। আবেদনকারীর আইনজীবী একলাছ উদ্দিন ভূইয়া বলেন, চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের আদালতে বিবাদী পক্ষ গতকাল সময়ের আবেদন জানায়। আদালত বলেছেন, ‘নট টুডে।’ বুধবার শুনানি হতে পারে। রুল খারিজ করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত চেয়ে গত রোববার আবেদনটি করা হয়। চ্যানেলগুলোর সম্প্রচার বন্ধ প্রশ্নে দেওয়া রুল খারিজ করে ২৯ জানুয়ারি রায় দেন হাইকোর্ট। নিজস্ব প্রতিবেদক