প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরে ধারাবাহিক বোমা বিস্ফোরণ মামলার রায় ঘোষণার দিন পিছিয়ে দিয়েছেন আদালত। আসামি জেএমবি নেতা শফিউল্লাহ ওরফে তারিককে গতকাল নাটোরের আদালতে হাজির না করায় আগামী সোমবার (২৮ মার্চ) রায় ঘোষণার পরবর্তী দিন নির্ধারণ করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায়। আদালতের সরকারি কৌসুঁলি বলেন, নিরাপত্তার কারণ দেখিয়ে আসামি শফিউল্লাহকে হাজির করা হয়নি। তবে মামলার অন্য ছয় আসামিকে হাজির করা হয়েছিল। নিষিদ্ধঘোষিত সংগঠন জেএমবির সদস্যরা ২০০৫ সালের ১৭ আগস্ট নাটোরের জেলা প্রশাসকের কার্যালয়, বাস টার্মিনালসহ গুরুত্বপূর্ণ আটটি স্থানে একযোগে বোমা বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় জেএমবির সাত নেতার নামে মামলা হয়েছিল।