রায়গঞ্জ পৌরসভায় নারী ভোটারের সংখ্যা বেশি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার রায়গঞ্জ পৌরসভায় পুরুষের চেয়ে নারী ভোটারের সংখ্যা বেশি।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, পৌরসভার নয়টি ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ১০ হাজার ৫৮ জন। এর মধ্যে নারী ৫ হাজার ৩৮ ও পুরুষ ৫ হাজার ২০ জন।
চলতি বছরের ১৭ নভেম্বর পর্যন্ত হালনাগাদ করা ভোটার তালিকা অনুযায়ী রায়গঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডে ৮২৫ জন ভোটারের মধ্যে নারী ৪২৪ জন, ৪ নম্বর ওয়ার্ডে ১ হাজার ১০৬ জনের মধ্যে নারী ৫৬৫ জন, ৬ নম্বর ওয়ার্ডে ১ হাজার ১৯৬ জনের মধ্যে নারী ৬০৬ জন এবং ৮ নম্বর ওয়ার্ডে ৬৪৬ জনের মধ্যে নারী ভোটার আছেন ৩২৭ জন। ১ নম্বর ও ৫ নম্বর ওয়ার্ডে পুরুষ ও নারী ভোটারের সংখ্যা সমান। শুধু ২ নম্বর, ৭ নম্বর ও ৯ নম্বর ওয়ার্ডে পুরুষ ভোটারের সংখ্যা বেশি।