রায়গঞ্জ পৌর এলাকায় যানজট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার ধানগড়া বাজার এলাকায় প্রতিদিন যানজট তৈরি হচ্ছে।এলাকাবাসী সূত্রে জানা যায়, নদীভাঙনের কারণে ধানগড়া হাটের জায়গা কমে যাওয়ায় সপ্তাহের দুই দিন (রবি ও বুধবার) সড়কের ওপর হাটের অস্থায়ী দোকান-পাট বসানো হয়। এ ছাড়া বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানের মালপত্র ট্রাকে বোঝাই ও খালাস করার সময় যানজট বেড়ে যায়। এ কারণে ভোগান্তিতে পড়ে এলাকার মানুষ। ধানগড়া এলাকার অভিভাবক মুরাদুজ্জামান বলেন, ‘একটিমাত্র সড়কে বিভিন্ন যানবাহন থামিয়ে মালপত্র নামানো-ওঠানোর কারণে চলাফেরায় বড়দেরই সমস্যা হয়। তাই ছোটদের একা ছাড়ার সাহস করি না।’রনতিথা এলাকার নিঝুম আক্তার বলেন, ‘রাস্তায় সৃষ্ট যানজটের কারণে প্রতিদিনই ছেলেকে স্কুলে দিয়ে আসি এবং নিয়ে আসি।’ধানগড়া বাজারের ব্যবসায়ী শহিদুল ইসলাম জানান, মূল হাট-বাজারের বেশির ভাগ ফুলজোড় নদীতে বিলীন হওয়ায় ব্যবসায়ীরা হাটের দিন সড়কের ওপর অস্থায়ী দোকান বসান। ট্রাকে মালপত্র ওঠানো-নামানোর কারণে লোকজন চলাচল করতে পারে না। পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাজেদুল ইসলাম বলেন, ‘ধানগড়া বাজারে বাইপাস সড়কের প্রয়োজনীয়তা তুলে ধরে পৌরসভার বৈঠকে একাধিকবার বলেছি।’রায়গঞ্জ পৌরসভার মেয়র মোশারফ হোসেন আকন্দ বলেন, গুনগাঁতী থেকে দাশেরপাড়া হয়ে নতুন চৌরাস্তা পর্যন্ত একটি বাইপাস সড়কের কাজ চলছে। এর কাজ শেষ হলে ধানগড়া বাজার এলাকায় যানজট দূর হবে।