রায়গঞ্জ শহরের প্রধান সড়ক মেরামত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভার প্রধান সড়কের তিনটি স্থান মেরামত করা হয়েছে। আগে একটু বৃষ্টি হলেই সড়কের এ স্থানগুলোতে পানি জমে যেত। পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা না থাকায় বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হতো।

গত বছরের ১৬ জুন প্রথম আলোতে ‘বৃষ্টি হলেই দুর্ভোগ’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

গতকাল শনিবার সকালে সরেজমিন দেখা যায়, পৌরসভার ধানগড়া বাসস্ট্যান্ড থেকে ধানগড়া মধ্যবাজার পর্যন্ত সড়কের তিনটি স্থানে মেরামতকাজ শেষ করা হয়েছে। বায়তুল আতিক জামে মসজিদ-সংলগ্ন এলাকার সড়কে জমে থাকা পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।

মেয়র আবদুল্লাহ আল পাঠান বলেন, পৌরবাসীর সঙ্গে সঙ্গে তাঁকেও এ সড়কগুলো দিয়ে চলাচল করতে হয়। সবার ভোগান্তি দূর করার জন্য কাজটি অগ্রাধিকার ভিত্তিতে করা হয়েছে। এ কাজে সহযোগিতার জন্য তিনি সড়কের দুই পাশের বাসিন্দাদের ধন্যবাদ জানান।