রায়গঞ্জে অটোরিকশায় অতিরিক্ত ভাড়া
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঈদ উপলক্ষে প্রায় এক সপ্তাহ ধরে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশায় বেশি ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। জনপ্রতি ৫ থেকে ১০ টাকা বেশি নিচ্ছেন চালকেরা।
গতকাল মঙ্গলবার উপজেলার ধানগড়া, চান্দাইকোনা ও ভুঁইয়াগাতী স্ট্যান্ডে গিয়ে বেশ কয়েকজন অটোরিকশাচালক ও যাত্রীর সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাওয়া গেছে।
ধানগড়া থেকে সিরাজগঞ্জ কাঠের পুল পর্যন্ত নিয়মিত যাতায়াতকারী আবদুল কুদ্দুস বলেন, ঈদের দুই দিন আগে থেকে ভাড়া বাড়িয়েছেন অটোরিকশার চালকেরা।
কয়েকজন অটোরিকশাচালক বলেন, ঈদের আনন্দ ত্যাগ করে দুই টাকা বেশি উপার্জনের জন্য তাঁরা গাড়ি নিয়ে রাস্তায় বের হন। অনেকেই কোনো কথা না বলে ৫-১০ টাকা বেশি দেন।