রায়গঞ্জে আচরণবিধি মেনে চলতে মাইকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌরসভা নির্বাচনে আচরণবিধি মনে চলতে সবার প্রতি আহ্বান জানিয়ে আজ রোববার থেকে মাইকিং শুরু হয়েছে।

আজ রিটার্নিং কর্মকর্তা ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও)নামে প্রচারিত মাইকিংয়ে বলা হয়েছে, রায়গঞ্জ পৌরসভা নির্বাচন-২০১৫ উপলক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, সমর্থক ও সম্মানিত ভোটারদের পৌরসভা নির্বাচন আচরণ বিধিমালা-২০১৫ মেনে নির্বাচনী প্রচারকাজ চালাতে বিশেষভাবে অনুরোধ করা হলো।

মাইকিংয়ে আরও বলা হয়, রায়গঞ্জ পৌরসভা নির্বাচন সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠানের জন্য স্থানীয় সরকার (পৌরসভা) আইন-২০০৯ ও পৌরসভা (নির্বাচনী আচরণ) বিধিমালা-২০১৫-এর আওতায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম চলছে।

মাইকিং শুনে পৌরসভার ধানগড়া এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক তিনজন ভোটার বলেন, সাধারণ ভোটাররা আচরণবিধি লঙ্ঘন করেন না। প্রভাবশালী ব্যক্তিরাই এ কাজ করেন। তাদের এ কাজ থেকে নিবৃত্ত করা গেলে ভোট শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হবে।

রিটার্নিং কর্মকর্তা ও রায়গঞ্জের ইউএনও ইকবাল আখতার বলেন, সাধারণ ভোটারসহ সবাইকে সচেতন করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।