রায়গঞ্জে আদিবাসীকে জবাই করে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় জীতেন্দ্র নাথ মাহাতো (৭০) নামের এক আদিবাসীকে গত মঙ্গলবার তাঁর নিজ ঘরে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল বুধবার পুলিশ তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। জীতেন্দ্র নাথ মাহাতোর ছেলে অর্জুন মাহাতো নিহত ব্যক্তির দুই নাতি শ্যামল মাহাতো ও কোমল মাহাতোকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। হত্যাকাণ্ডের পর থেকেই আসামিরা পলাতক রয়েছেন।রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল ইসলাম জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তারা দোষীদের খুঁজে বের করার চেষ্টা করছেন।