রায়গঞ্জে গদাধর বিরাজ মোহিনী ট্রাস্টের যাত্রা শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় দুই দরিদ্র মেধাবী শিক্ষার্থীকে সঞ্চারক বৃত্তি প্রদানের মধ্য দিয়ে কবি মহাদেব সাহা প্রতিষ্ঠিত গদাধর বিরাজ মোহিনী ট্রাস্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলার ধানগড়া উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। ট্রাস্টের সভাপতি রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রবিউল ইসলাম। সহকারী প্রধান শিক্ষক আবদুল মুকিতের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিসহ আরও বক্তব্য দেন ট্রাস্টের সদস্যসচিব ধানগড়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক তফাজ্জল হোসেন খন্দকার, সদস্য মুক্তিযোদ্ধা আবদুস সালাম, সাবেক সমবায় কর্মকর্তা নাসির উদ্দিন মোল্লা, মুক্তিযোদ্ধা আবদুল খালেক, অধ্যক্ষ তৌহিদুল ইসলাম, রমজান আলী প্রমুখ।