রায়গঞ্জে জমি নিয়ে সংঘর্ষে এক ব্যক্তি খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের এরান্দহ গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই পক্ষের সংঘর্ষে এক ব্যক্তি নিহত ও ছয়জন আহত হয়েছেন।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, এরান্দহ গ্রামের শাহজাহান আলী (৭০) ও আল মাহমুদের মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। মীমাংসার জন্য গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে গ্রামের আবুল কালাম আজাদের উঠানে সালিস-বৈঠক বসে। বৈঠকে বাগিবতণ্ডার জের ধরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে আহত হয়ে ঘটনাস্থলেই শাহজাহান আলীর মৃত্যু হয়। আহত হন ছয়জন। তাঁদের মধ্যে আবদুল মান্নান (৫০) ও আলামিনকে (২২) সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ দুজনকে আটক করেছে।সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফরিদ আহমেদ বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।