রায়গঞ্জে জমি নিয়ে সংঘর্ষে নিহত ১ আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের কুমারগাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল সোমবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আবদুর রহমান (৭৫)।পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কুমারগাড়া গ্রামের দুই ভাই গোলাম হোসেন ও আবদুর রাজ্জাকের মধ্যে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল সকাল নয়টার দিকে গোলাম হোসেন ওই জমিতে ধানের চারা লাগাতে গেলে আবদুর রাজ্জাকের লোকজন বাধা দেয়। এ সময় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আবদুর রাজ্জাকের পক্ষের আবদুর রহমান ঘটনাস্থলেই প্রাণ হারান এবং উভয় পক্ষের ২০ জন আহত হন। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হক বলেন, এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।