রায়গঞ্জে জামানত হারালেন ১৭ জন চেয়ারম্যান প্রার্থী
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জামানত হারিয়েছেন ১৭ জন চেয়ারম্যান পদপ্রার্থী। উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪০ জন অংশ নেন। জামানত হারানো প্রার্থীরা হলেন ধামাইনগর ইউনিয়নে বিএনপির ইমতিয়াজ আলী মাহমুদ (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মোকলেছার রহমান (হাতপাখা), সোনাখাড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবদুল কুদ্দুস সেখ (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী শহিদুল ইসলাম সরকার (আনারস), স্বতন্ত্র প্রার্থী রঞ্জিত কুমার মাহাতো (ঘোড়া), ধুবিল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল হাসেম সরকার (মোটরসাইকেল), ঘুড়কা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী কে এম মেহেদী হাসান শহিদ (ঘোড়া), স্বতন্ত্র প্রার্থী সেরাজুল হক (চশমা), চান্দাইকোনা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ খান (মোটরসাইকেল), ধানগড়া ইউনিয়নে জাতীয় পার্টির প্রার্থী এস এম সরোয়ার্দী (লাঙ্গল-২৬৭), স্বতন্ত্র প্রার্থী রুহুল আমীন (আনারস-১৮৯১), নলকা ইউনিয়নে বিএনপির প্রার্থী আবদুল গফুর (ধানের শীষ-১২৯১), স্বতন্ত্র প্রার্থী আজাদুর রহমান তালুকদার (ঘোড়া-২৫৫২), স্বতন্ত্র প্রার্থী তারিকুল ইসলাম (আনারস-২৪৩১), ব্রহ্মগাছা ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান (চশমা-১৮), স্বতন্ত্র প্রার্থী মফিজুর রহমান (মোটরসাইকেল-৫২২) ও স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন মাহমুদ (আনারস-২৪৫১)।
এ ব্যাপারে জানতে চাইলে রায়গঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা উজ্জ্বল কুমার রায় প্রথম আলোকে বলেন, কোনো প্রার্থী প্রদত্ত বৈধ ভোটের ৮ ভাগের ১ ভাগ ভোট না পেলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।