রায়গঞ্জে ট্রাক উল্টে ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জে পেঁয়াজবোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে আমজাদ হোসেন (৩৫) নামের এক ব্যবসায়ী নিহত ও অপর একজন আহত হয়েছেন। গত বুধবার ঢাকা-বগুড়া মহাসড়কে উপজেলার কামালের চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আমজাদ হোসেনের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলার কষাইপাড়া গ্রামে।