রায়গঞ্জে ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ, একজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ডায়রিয়া ও নিউমোনিয়ার প্রকোপ দেখা দিয়েছে। প্রচণ্ড গরমে শিশু ও বয়স্ক ব্যক্তিরা এ দুটি রোগে বেশি আক্রান্ত হচ্ছেন বলে চিকিৎসকেরা জানিয়েছেন।ডায়রিয়ায় আক্রান্ত হয়ে গত রোববার সকালে উপজেলার ধানগড়া গুচ্ছগ্রামের আবদুল মান্নানের দেড় বছর বয়সী মেয়ে সুরাইয়ার মৃত্যু হয়। এ ব্যাপারে রায়গঞ্জ উপজেলা চিকিৎসা কর্মকর্তা শচীন্দ্রনাথ বসাক জানান, হাসপাতালে আনার আগেই ডায়রিয়া আক্রান্ত সুরাইয়ার মৃত্যু হয়।ডায়রিয়া এড়াতে চিকিৎসক শচীন্দ্রনাথ সবাইকে বেশি করে বিশুদ্ধ পানি পান এবং বাসি খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছেন।