রায়গঞ্জে তথ্য অধিকার দিবস পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘তথ্য যদি থাকে গোপন, ঠকবে গরিব বাড়বে শোষণ’ প্রতিপাদ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত হয়েছে।
গতকাল বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে রায়গঞ্জ উপজেলা ভূমিহীন সমিতির আয়োজনে ও বেসরকারি উন্নয়ন সংস্থা নিজেরা করির সহযোগিতায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধানগড়া ইউনিয়ন ভূমিহীন সমিতির সভাপতি হালিমা বেগমের সভাপতিত্বে বক্তব্য দেন ঘুড়কা ইউনিয়ন ভূমিহীন সমিতির সাধারণ সম্পাদক খোদেজা বেগম, ভূমিহীন নেতা ওসমান গণি, নিজেরা করির এলাকা প্রতিনিধি শিলা রানী মণ্ডল প্রমুখ। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়।