রায়গঞ্জে দুর্ঘটনায় কলেজছাত্রী আহত সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল শনিবার সকালে রাস্তা পার হওয়ার সময় পিকআপের চাপায় কলেজছাত্রী নার্জিনা খাতুন আহত হয়েছে। সে উপজেলার সিমলা গ্রামের মজিবুর রহমানের মেয়ে ও উপজেলার হাজি ওয়াহেদ মরিয়ম কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী। তাকে আশঙ্কাজনক অবস্থায় বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এ ঘটনায় কলেজের বিক্ষুব্ধ শিক্ষার্থী ও স্থানীয় লোকজন গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন ধরিয়ে সড়ক অবরোধ করে।