প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জে ফুলজোড় ও ইছামতী নদীতে বাঁশ ও গাছের ডালের তৈরি বেড়া দিয়ে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা মাছ শিকার করছেন। এতে বিপাকে পড়েছেন দরিদ্র মৎস্যজীবীরা। তাঁরা ওই বেড়ার আশপাশে জাল ফেলতে পারছেন না।সরেজমিনে ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিবছর শুকনো মৌসুমে উপজেলার ফুলজোড় ও ইছামতী নদীতে ধানগড়া, সিমলা, বেড়াবাজুয়া, ভূঁইয়াগাতী, ব্রহ্মগাছা, পাঙ্গাসীসহ বিভিন্ন এলাকার প্রভাবশালী ব্যক্তিরা বেড়া দিয়ে মাছ শিকার করেন। প্রতিবছরের মতো এবারও তাঁরা একই কাজ করছেন। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. খালেকুজ্জামান সরকার বলেন, ফুলজোড় ও ইছামতী নদীতে যাঁরা বেড়া দিয়েছেন, তাঁদের তালিকা করা হচ্ছে। শিগগিরই তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।