রায়গঞ্জে নিউমোনিয়ায় এক শিশুর মৃত্যু, আক্রান্ত ২১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গত এক সপ্তাহে শিশুসহ ২২ জন নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে গত শুক্রবার রাতে এক শিশু মারা গেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্য সহকারী তপন কুমার জানান, প্রতিদিনই এ হাসপাতালে নিউমোনিয়ায় আক্রান্ত কয়েকজন রোগী চিকিৎসা নিতে আসেন। গত এক সপ্তাহে ২২ জন রোগী এখানে চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে ধানগড়া ইউনিয়নের ঝাপড়া রামনাথ গ্রামের নায়েব আলী শেখের ছেলে ইয়াসিন আলী (১০ মাস) গত শুক্রবার রাতে মারা গেছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘বছরের এই সময়ে শীতের কারণে নিউমোনিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বাড়ে। এদের বেশির ভাগই শিশু। প্রয়োজন অনুসারে তাদের চিকিৎসা দেওয়া হয়। নিউমোনিয়ার লক্ষণ দেখা দিলেই বাড়িতে না রেখে শিশুকে হাসপাতালে নিয়ে আসতে হবে।’