রায়গঞ্জে নিখোঁজ বিশ্ববিদ্যালয় ছাত্রের লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। স্থানীয় লোকজনের সহায়তায় গতকাল রোববার ভোরে উপজেলার ঘুড়কা ইউনিয়নের ঘুড়কা এলাকা থেকে সলঙ্গা থানা পুলিশ লাশটি উদ্ধার করে।উদ্ধার হওয়া লাশটি ঘুড়কা পালপাড়ার সুরেশ চন্দ্র পালের ছোট ছেলে সুজন চন্দ্র পালের (২০)। গত শুক্রবার গ্রামের লোকজনের সঙ্গে লক্ষ্মী প্রতিমা বিসর্জন দিতে গিয়ে নৌকা থেকে ফুলজোড় নদীতে তিনি পড়ে যান। সুজন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন অনুষদের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিন ভাই ও এক বোনের মধ্যে ছোট সুজনকে হারিয়ে তাঁর মা-বাবা পাগলপ্রায়।