রায়গঞ্জে নৌকাবাইচ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদুল আজহা উপলক্ষে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় নৌকাবাইচ হয়েছে। গত রোববার উপজেলার ধানগড়ায় ফুলজোড় নদীতে এ নৌকাবাইচের আয়োজন করে ‘আমরা কজন’ নামের একটি সংগঠন। বাইচে ১৬টি ডিঙিনৌকা অংশ নেয়। এতে প্রথম হয় আবদুল্লাহ সুমনের নৌকা। দ্বিতীয় ও তৃতীয় হয় যথাক্রমে আকতার হোসেন ও আবদুল মোমিনের নৌকা। পুরস্কার হিসেবে তিনটি নৌকাকে যথাক্রমে দুই হাজার, এক হাজার ও ৫০০ টাকা দেওয়া হয়। আয়োজকদের পক্ষে মিজানুর রহমান ও মামুনুর রশীদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। নৌকাবাইচ দেখতে নদীর উভয় তীরে কয়েক হাজার মানুষের সমাগম ঘটে।এলাকার প্রবীণ ব্যক্তি আবদুর রশিদ বলেন, ‘আগে বড় বড় নৌকার বাইচ হইত। সেই আমেজটাকে ধরে রাখার জন্য বর্তমান তরুণেরা যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়।’