রায়গঞ্জে নৌকাবাইচ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গত বুধবার বিকেলে ডিঙ্গি নৌকাবাইচ অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ধানগড়ায় ফুলজোড় নদীতে এ বাইচের আয়োজন করে স্থানীয় তরুণ সম্প্রদায়।বাইচে উপজেলার বিভিন্ন এলাকার ১২টি ডিঙ্গি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতায় এমদাদুল হক, আমিনুল ইসলাম ও বাবু ইসলামের নৌকাটি প্রথম স্থান অর্জন করে। পুরস্কার হিসেবে তাঁদের একটি ছাগল দেওয়া হয়।বাইচ দেখতে আসা ধানগড়ার হযরত আলী বলেন, ‘এখন আর আগের মতো নৌকাবাইচ হয় না। ডিঙ্গি বাইচের কথা শুনে দেখতে এসেছি।’ আয়োজকদের একজন মামুনার রশিদ জানান, প্রথমবারের মতো ডিঙ্গিবাইচ আয়োজন করে আমরা যে সাড়া পেয়েছি আশা করছি নিয়মিত এ বাইচের আয়োজন করা যাবে।’ ধানগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার বলেন, তরুণ সম্প্রদায়ের এ আয়োজনে এলাকাবাসী নির্মল আনন্দ পেয়েছে।