প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদের করবিধি ও নিজস্ব রাজস্ব আয় বৃদ্ধিবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কর্মশালায় সভাপতিত্ব করেন রায়গঞ্জ ইউএনও ইকবাল আখতার। কর্মশালায় বক্তব্য দেন রায়গঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি ইয়াসমিন, চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টি এম শফিকুল ইসলাম, রায়গঞ্জ প্রেসক্লাবের সভাপতি টি এম কামরুজ্জামান প্রমুখ। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সদস্য ও সচিবেরা অংশ নেন।