রায়গঞ্জে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝড়-বৃষ্টির সময়ে মাঠ থেকে কাটা ধান আনতে গিয়ে বজ্রপাতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় এক কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যার দিকে উপজেলার সোনাখাড়া ইউনিয়নের দোস্তপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বজ্রপাতে নিহত ব্যক্তির নাম তুফান আলী তালুকদার (২৮)। তাঁর বাড়ি উপজেলার ঘুড়কা ইউনিয়নের শ্রীরামের পাড়া গ্রামে।
ঘুড়কা ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।