রায়গঞ্জে বেড়েছে ধান-চালের দাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন হাটবাজারে ধানের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চালের দাম। গত কয়েক দিনে মণপ্রতি ধানের দাম বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা এবং সব ধরনের চালের দাম বেড়েছে মণপ্রতি ১৬০ থেকে ২০০ টাকা।গত শনিবার উপজেলার চান্দাইকোনা হাটে কৃষক ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, এক সপ্তাহ ধরে ধানের দাম বাড়ছে। মিনিকেট ৯৫০ থেকে এক হাজার, বিআর-২৯ ৮৫০-৯০০, পাইজাম ৮০০-৮৫০ এবং উচ্চ ফলনশীল জাতের ধান ৭০০-৭৫০ টাকা মণ দরে বিক্রি হচ্ছে। ধানের দাম বাড়ায় কৃষকের মধ্যে স্বস্তি ফিরে এলেও বাজারে চালের দাম বাড়ায় নিম্ন আয়ের মানুষদের চাল কিনতে বেশি টাকা গুনতে হচ্ছে। গত কয়েক দিনে সব ধরনের চালের দাম বেড়েছে।ধানগড়া বাজারের চাল ব্যবসায়ী হাসিমুল ইসলাম জানান, ২৪ টাকা কেজির চাল এখন ২৮ টাকা, ২৮ টাকার চাল ৩২ টাকা, আর ৩১ টাকার চাল ৩৫ টাকায় বিক্রি হচ্ছে।