রায়গঞ্জে ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় উৎসবমুখর পরিবেশে গতকাল রোববার শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা প্রতিযোগ অনুষ্ঠিত হয়েছে। ‘শুদ্ধ ভাষায় কথা বলি, শুদ্ধ বাংলা চর্চা করি’ প্রতিপাদ্য সামনে রেখে চতুর্থবারের মতো এ ভাষা প্রতিযোগের আয়োজন করে রায়গঞ্জ উপজেলা প্রশাসন ও ইউনিভার্স একাডেমি।
গতকাল সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আয়োজিত প্রতিযোগের উদ্বোধন পর্বে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইকবাল আখতার।