রায়গঞ্জে মন্দিরে প্রতিমা ভাঙচুর গ্রেপ্তার ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় হিন্দু ধর্মাবলম্বীদের একটি মন্দিরে প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
রায়গঞ্জ থানা-পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বুধবার রাতে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের গ্রামপাঙ্গাসী গ্রামের গ্রামপাঙ্গাসী কালীমন্দিরে ছয়টি প্রতিমা ভাঙচুর করে দুর্বৃত্তরা। পরদিন সকালে গ্রামের লোকজন ভাঙচুরের ঘটনাটি থানা-পুলিশ, স্থানীয় প্রশাসন ও উপজেলা পূজা উদ্যাপন কমিটিকে জানায়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় গ্রামপাঙ্গাসী গ্রামের জুলফিকার আলী (৪০) ও ছামিদুল ইসলামকে (৪০) গ্রেপ্তার করে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
পাঙ্গাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম বলেন, এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে একটি চক্র এমন ঘটনা ঘটিয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।