রায়গঞ্জে মন্দিরের প্রতিমা ভাঙচুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পারকোদলা গ্রামের কালীমন্দিরের একটি প্রতিমা ভাঙচুর করা হয়েছে। গত শনিবার রাতে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।মন্দির কমিটির সভাপতি বিশ্বনাথ দাস বলেন, একদল দুর্বৃত্ত ওই মন্দিরের দেবী কালীর প্রতিমা ভাঙচুর করেছে। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি চন্দন কুমার সরকার জানান, ঘটনা শুনে পূজা উদ্যাপন পরিষদের নেতারা গত রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বিকেলে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ শাহ্, রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার রেজাউল করিম তালুকদার ওই এলাকায় যান। রায়গঞ্জ থানার ওসি বলেন, এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।