রায়গঞ্জে লীলাকীর্তন মহানামযজ্ঞানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ১৬ প্রহরব্যাপী মহানামযজ্ঞানুষ্ঠান ও অষ্টকালীন লীলাকীর্তন সম্পন্ন হয়েছে। গতকাল শনিবার সকালে উপজেলার ধানগড়া ইউনিয়নের আটঘরিয়া লোকনাথ মন্দির অঙ্গনে কুঞ্জ ভঙ্গ, দধিমঙ্গল ও মহন্ত বিদায়ের মধ্য দিয়ে পাঁচ দিনের এ আয়োজন সম্পন্ন হয়। উৎসবে নামসুধা পরিবেশন করে ঝিনাইদহের আনন্দ মিলন সম্প্রদায়, সিরাজগঞ্জের পাগলনাথ সম্প্রদায়, গৌরাঙ্গ সম্প্রদায়, বেলকুচির রামকৃষ্ণ সম্প্রদায়, কলিয়ার বীণাপাণি সম্প্রদায় ও স্বাগতিক বালক সম্প্রদায়। লীলাকীর্তন পরিবেশন করেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার মিহির চন্দ্র ঘোষ, বগুড়ার পুষ্প রানী দাস ও বাগবাটির শচীন চন্দ্র। এর আগে গত মঙ্গলবার সকালে উৎসব শুরু হয়। এ উপলক্ষে মন্দির প্রাঙ্গণে মেলার আয়োজন করা হয়।