রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গতকাল শুক্রবার সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। গুরুতর আহত দুজনকে একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন নছিমনের চালক উপজেলার ধানগড়া ইউনিয়নের বাশুড়িয়া গ্রামের শাহাদত হোসেন (৩০) ও একই গ্রামের বাসিন্দা নছিমনের যাত্রী আশরাফ আলী (৫৫)।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, লাশ দুটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।