রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছে। গত শুক্রবার উপজেলার ধানগড়া মহিলা কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। তাঁর নাম তুষার আহমেদ (১৪)। সে রায়গঞ্জ পৌরসভার দাশেরপাড়া এলাকার আকতার হোসেনের ছেলে এবং ধানগড়া সিনিয়র ফাজিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
তুষার শুক্রবার বিকেলে তিন বন্ধুর সঙ্গে মোটরসাইকেল নিয়ে বেড়াতে বের হয়। ধানগড়া মহিলা কলেজের সামনে পৌঁছালে নছিমনের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তুষার গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর দিবাগত রাত চারটার দিকে সে মারা যায়।