রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানার তালতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধা নিহত ও পাঁচজন আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত বৃদ্ধার নাম সাকিরন খাতুন (৬০)। তিনি কুষ্টিয়ার গোপালপুর গ্রামের নিয়ামত আলীর স্ত্রী। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠিয়েছে। হাটিকুমরুল মহাসড়ক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ আহমেদ জানান, গতকাল বিকেলে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের তালতলায় একটি ট্রাকের ধাক্কায় একটি যাত্রীবাহী মাইক্রোবাস পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোবাসের যাত্রী সাকিরন খাতুন নিহত ও অপর পাঁচজন আহত হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।