রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় সড়ক দুর্ঘটনায় আবদুর রশিদ (৫৫) নামে একজন ব্যবসায়ী নিহত হয়েছেন। তাঁর বাড়ি উপজেলার চান্দাইকোনা ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে। জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নিমগাছী হাট থেকে নছিমনে করে বাড়ি ফিরছিলেন রশিদ। শ্যামনাই সেতুর কাছে নছিমনটি উল্টে গেলে তিনি আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল শুক্রবার বিকেলে তিনি মারা যান।