রায়গঞ্জে ১০ শিশু নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জে নিউমোনিয়ায় আক্রান্ত ১০ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লক্সে ভর্তি করা হয়েছে। তাপমাত্রা ওঠানামা করায় অনেক শিশু ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার সকালে রায়গঞ্জের ধানগড়া বাজারের হক ফার্মেসিতে গিয়ে দেখা যায়, ১৫-১৬ জন শিশুকে নিয়ে বসে আছেন তাদের মা-বাবা। সবারই ঠান্ডাজনিত নানা সমস্যা রয়েছে। পল্লিচিকিৎসক মাহফুজুল হক বলেন, কয়েক দিন ধরে জ্বর-ঠান্ডায় আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য নিয়ে আসা হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে জানা যায়, নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় ১০ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এসব শিশুর বয়স এক থেকে ১১ মাসের মধ্যে।
স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও আমীমুল এহসান বলেন, মূলত আবহাওয়া পরিবর্তনের কারণে শিশুরা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হচ্ছে। তবে অভিভাবকদের সচেতনতা ও চিকিৎসাসুবিধা বাড়ায় নিউমোনিয়ায় শিশুমৃত্যু নেই বললেই চলে।