রায়গঞ্জের পৌর এলাকায় পশু জবাই বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পশু জবাই না করার নির্দেশ দিয়েছে পৌর কর্তৃপক্ষ। পরিবেশদূষণ বন্ধ করতে যত্রতত্র পশু জবাই বন্ধ করতে গত রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে ২৩ ফেব্রুয়ারি প্রথম আলোয় ‘রায়গঞ্জে কসাইখানা নেই, যত্রতত্র পশু জবাই’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কর্তৃপক্ষ পৌর এলাকায় পশু জবাই বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।