রায়পুর পৌর আ.লীগে আহ্বায়ক কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবশেষে চার বছর পর লক্ষ্মীপুরের রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত রোববার কেন্দ্রীয় আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন লক্ষ্মীপুর সফরে এসে এ নির্দেশ দেন। ২০০৬ সালের ৪ মার্চ রায়পুর পৌর আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি করা হয়। দলীয় কোন্দলের কারণে কমিটি গঠনের আট দিন পর কেন্দ্র থেকে সাধারণ সম্পাদক আবদুল জলিল এ কমিটির কার্যক্রম স্থগিত করে দেন।