রায়পুরায় ছাত্রীর লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর রায়পুরা থেকে সাবিনা আক্তার (১১) নামের এক স্কুলছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার উপজেলার হাসনাবাদ গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সাবিনার বাড়ি হাসনাবাদ গ্রামে। বাবার নাম ইমাম আলী। সাবিনা হাসনাবাদ পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিল। বৃহস্পতিবার সকালে সাবিনা স্কুলে যায়। ওই দিন সন্ধ্যার পরও বাড়িতে ফিরে আসেনি সে। গতকাল সকালে বাড়ির কাছের একটি ঝোপে সাবিনার লাশ পড়ে ছিল। সাবিনার শরীরে আঘাতের চিহ্ন আছে।