রায়পুরায় নারী খুন, আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরসিংদীর রায়পুরা উপজেলায় ছেলের সাবেক শ্বশুরের দায়ের কোপে শাহেরা বেগম (৫০) নামের এক নারী মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। মির্জানগর ইউনিয়নের বাহেরচর গ্রামে গতকাল রোববার এ ঘটনা ঘটে। পুলিশ ওই নারীর বেয়াই নুরুল ইসলামকে আটক করেছে। শাহেরা ওই গ্রামের সুলতান মিয়ার স্ত্রী।রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মমিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নুরুলকে আটক করা হয়েছে।